শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

৫০ লাখ টাকা লুটপাট, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

মিথ্যা কার্যাদেশ দেখিয়ে ঋণের নামে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার বুড়িচং থানার পিরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

কুমিল্লা থেকে গোয়েন্দা অভিযান চালিয়ে সংস্থাটির উপপরিচালক মো. ফজলুল হকের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুদক সচিব মো. মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।