শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

দেশের দ্বিতীয় রামসার সাইট মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর সংরক্ষ

আহম্মদ কবির

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

দেশের দ্বিতীয় রামসার সাইট মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর সংরক্ষিত এলাকার খালবিলসহ বিভিন্ন জলাশয়ে, চায়না দোয়ারী নামে এক প্রকার ঘন জালে সয়লাব।টাংগুয়ার হাওরে এই বিশেষ ধরণের জাল পেতে অবাধে মাছ শিকার করছে অসাধু মৎস্য শিকারিরা।এই জালে ধরা পড়ছে সব ধরনের ছোট-বড় মাছ ও ক্ষুদ্র ক্ষুদ্র মাছের পোনা।ফলে বড় ধরণের হুমকির মুখে পড়ছে টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ। এ ধারা অব্যাহত থাকলে একেবারেই মৎস্য শুন্য হয়ে পড়বে দেশের মৎস্য ভাণ্ডার খ্যাত মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর।সংশ্লিষ্ট তাহিরপুর উপজেলা প্রশাসন মাঝেমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না দোয়ারী জাল জব্দ ও অভিযুক্তদের জরিমানা করলেও থামছে না এই সব অসাধু জেলেদের দৌরাত্ম্য। এখনই চায়না দোয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধ না করা হলে মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের কোন উদ্যোগ কাজে আসবে না।

সরেজমিন টাঙ্গুয়ার হাওরের রৌহা,লেছুয়ামারা, বেরবেরিয়া, তেকুইন্যা, বালুয়ারডুবা সহ কয়েকটি হাওর ঘুরে দেখা যায় অসংখ্য ডিঙ্গি নৌকা বিলের আশপাশে রয়েছে কিন্তু এসব নৌকা দেখে বোঝার উপায় নেই কি কারণে নৌকাগুলো অলস পড়ে আছে।একটু খোঁজ নিতেই দেখা গেল নৌকাগুলো মাছের বংশ ধ্বংসকারী চায়না দোয়ারী নামের এক ধরনের জাল ফেলে বসে আছে।বিশেষ এই জাল টাঙ্গুয়ার হাওরে অতিথে দেখা না গেলেও গত বছর ধরে টাঙ্গুয়ার হাওরে এর অবাধ ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।প্রায় ৭০-৮০ ফুট লম্বা একেকটি চায়না দোয়ারী জালের দাম ৩থেকে ৪হাজার টাকা। লোহার ৪টি শিক দিয়ে খোঁপ -খোঁপ আকারে থাকে এই চায়না দোয়ারী জালে। অতি সুক্ষ্ম ঘন চায়না দোয়ারী জালের বৈশিষ্ট্য হলো নদ-নদী,খালবিলে বা অন্যান্য জলাশয়ে মাটির সঙ্গে লম্বা লম্বিভাবে লেগে থাকে এবং দুদিক থেকে মাছ ঢুকতে পারে।চায়না জালের এ ফাঁদে মাছ ধরতে মাছের কোন খাবার বা টোপ দিতে হয়না। ফলে প্রকৃত জেলেরা চিরায়িত মাছ ধরার যেসব কৌশল অবলম্বন করে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন,তারা হতাশ এমন পদ্ধতি দেখে।তবে গতবছর এমন সময় স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে,হাওরে এই চায়না দোয়ারী জাল কিছুটা কম দেখা গেলেও এ বছর অবাধে এ জাল ব্যবহার হচ্ছে বলে স্থানীয়দের তথ্য মতে জানাযায়। হাওরের খালবিলে থাকা মিঠা পানির সব ধরনের দেশীয় প্রজাতির মাছ সুক্ষ্ম এই চায়না দোয়ারী জাল দিয়ে অবাধে শিকার করছে মৎস্য শিকারিরা।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মৎস্য নিধন রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।