পাংশায় শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রোববার
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হেনা, মুক্তিযোদ্ধা কমান্ড বাহাদুরপুর ইউনিয়ন শাখার আয়োজনে বীরবিক্রম শহীদ খবিরুজ্জামানের নিজ বাড়ীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌদ্ধের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হেনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম এ মাজেদ, সড়ক ও জনপদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হামিদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রুপালী ব্যাংক লিমিটের সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শফিউজ্জামান মৃধা, রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন সহ মুক্তিযোদ্ধা, সুধীজন ও ছাত-ছাত্রীবৃন্দু।
