শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

টেন্ডার জমা দিতে বাধা সন্ত্রাসী সিন্ডিকেট মিলে গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গাড়ি ভাংচুর

গাড়ি ভাংচুর

দরপত্র অংশগ্রহণ করতে না পারায় টেন্ডার বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছেন স্ব স্ব কোম্পানির প্রতিনিধিরা। জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর ১ এবং ২ নং ইউনিট এর মালামাল ক্রয় করার জন্য পত্রিকার মাদ্ধমে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার সূত্র নং ০১/১২/২২ ইং এর ২৭.২৫.১২৩৩.৩০১.৩৬.০০১.২২.১৪৬০।  

দরপত্র বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: ( এপিএসসিএল ) এর অবসরপ্রাপ্ত ইউনিট ১ এবং ইউনিট ২ এর পরিত্যাক্ত এবং আনুষঙ্গিক স্ক্র্যাপ নকশা অনুযায়ী বিক্রয় করা হবে।  

দেশের বিভিন্ন কোম্পানি নিলামে মালামাল ক্রয় করার জন্য দরপত্র ক্রয় করে। কিন্তু দরপত্র এবং পে-অর্ডার জমা দেবার সময় অজ্ঞাতনাম সন্ত্রাসী সিন্ডিকেটের লোকজন বাধা প্রদান করে। অনেক কোম্পানির প্রতিনিধিদের সেখানে মারধর করে এবং অনেকের পে-অর্ডার ছিনিয়ে নিয়ে যায়। এই জন্য অনেক কোম্পানি ইচ্ছে থাকার পরও টেন্ডারে অংশগ্রহণ করতে পারে নাই। ফলশ্রুতিতে, অনেক কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর টেন্ডার বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন।

বিস্তারিত খোঁজ খবর নিয়ে আরো জানা যায়, দরপত্র দাখিলের দিন ৯ জানুয়ারি সোমবার আশুগঞ্জ এবং ঢাকায় ব্যাপক মারধরের অভিযোগ উঠে। ওই দিন সংঘবদ্ধ চক্র আশুগঞ্জে গাড়ি ভাঙচুর করে। সিডিউল জমা দেয়ার সময় বাধা প্রদান করে। সেদিন অন্তত ১০/১২ টি কোম্পানির প্রতিনিধিরা টেন্ডার বাজদের আক্রমণের শিকার হন।  

মেসার্স তরি এন্টারপ্রাইজ এর পক্ষে মো রাশেদুজ্জামান, দি লিজেন্ড কম ডট কম ইন্টারন্যাশনাল এর পক্ষে মো মাহমুদ হাসান, মেসার্স পূর্বা ইন্টারন্যাশনাল এর পক্ষে মো আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই অভিযোগ পত্র দায়ের করেছেন এবং দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার ব্যবস্থা নিতে আবেদন করেছেন। এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্বব হয়নি।