র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্যাব নিয়মিত জঙ্গী,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী,অস্ত্রধারী অপরাধী,মাদক,ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দিবাগত রাত ১১টা ৫০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ২৬৮ বোতল,(খ) ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০ পিস, (গ) মোবাইল- ০১টি, (ঘ) সীমকার্ড- ০২টি, (ঙ) লাগেজ- ০১টি উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ উজ্জল হোসেন (৩১),পিতা- মোঃ নাজির সরকার,সাং- গোপালপুর,থানা- চারঘাট,জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে,রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ (সারদা রোড মোড়) জনৈক আনোয়ার হোসেন এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ ঢাকায় গমনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ (সারদা রোড মোড়) জনৈক আনোয়ার হোসেন এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে আটক করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তার সাথে থাকা লাগেজ ব্যাগে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে।উক্ত অবৈধ মাদকদ্রব্য অজ্ঞাত ব্যক্তির নিকট হতে ক্রয় করে ঢাকায় বিক্রয়ের জন্য গমনের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি ২০২৩ ইং) র্যাব-৫ রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
