শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ভা

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এরপর আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার যুব সমাজকে উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার এই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন কার্যক্রম চালু করেছেন। প্রতি বছর যে হারে শিক্ষিত ছেলে-মেয়ে বের হচ্ছে সেই অনুপাতে বেকার যুবকরা তাদের সাথে পাল্লা দিয়ে কোন চাকরি পাচ্ছেনা। তাই এর বিকল্প মাধ্যম হচ্ছে এই যুব উন্নয়ন অধিদপ্তর।
আলোচনা শেষে জেলা প্রশাসক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করেন। অধিদপ্তরটির উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান জানান, আজকের অনুষ্ঠানে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, ইলেক্ট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ট্রেডভিত্তিক গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক ৬ টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এর আওতায় মোট ২৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও অনুষ্ঠানে পোশাক তৈরি, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, মৎস্যচাষ ও যানবাহন চালনা বিষয়ক ৪ টি প্রশিক্ষণ কোর্সের ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩ লক্ষ টাকার প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ সরোয়ার হোসেন।
শেষে, ধন্যবাদ জ্ঞাপন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম।