রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু`র স্বদেশ প্রত্যাবর্তন
নিহাল খান
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার সর্বাধিনায়ক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে ১০ জানুয়ারি ২০২৩ খ্রি. বেলা ১১.০০ টায় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতির পাদদেশে উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ এবং আওয়ামী লীগের সর্বস্তরের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীবৃন্দের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মৃতি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা করা হয়। শ্রদ্ধার্ঘ্য নিবেদনকালে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র অসুস্থতাজনিত কারনে তাঁর পক্ষ থেকে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ।
ঐতিহাসিক এই দিনের গৃহীত কর্মসুচি হিসেবে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,বেলা ১১.০০ টায় রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং এক মিনিট নিরবতা পালন সহ তৎস্থলেই বক্তৃতাদান করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
উল্লেখ্য,বঙ্গবন্ধু'র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে একইরুপ কর্মসূচি জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা সহ সর্বস্তরে পালন করা হয়।
