ঝালকাঠিতে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫ ল¶ টাকা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার
সোমবার দুপুর সাড়ে বারোটার সময ঝালকাঠি সুগন্ধা নদীতে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে ভবানীপুর ও দেউড়ীচর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২২ জন শ্রমিকসহ
চারটি টলার আটক করেছেন । পাশাপাশি সুগন্ধা নদী থেকে অবৈধ এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ
করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।
আটককৃত ট্রলার মালিক মাহবুব পাটোয়ারীকে ২ ল¶ টাকা , মোঃ ইসমাইল হোসেনকে দেড় ল¶ টাকা,
মো: ইউসুফ আকনকে দেড় ল¶ টাকা মোট ৫ ল¶ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন
। ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।
আসামিরা নগদ টাকা ভ্রাম্যমান আদালতকে বুঝিয়ে দিয়ে ট্রলার ও শ্রমিককে মুক্ত করেন। এবং হলফ নামায়
স্বা¶র করেন আর কোনদিন এই অবৈধ ব্যবসা তারা করবেন না। পরে মাটিগুলো ঝালকাঠি ডিসি পার্কের
সামনের সুগন্ধা নদীতে ফেলে দেওযা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুলো ডিসি পার্কের সামনে
পুডিয়ে ফেলা হয়।
