রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩০
নিহাল খান
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
৭ জানুয়ারি ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এর মধ্যে,বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৬ জন,চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৩ জন,কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন,শাহ মখদুম থানা-৩ জন, পবা থানা-২ জন,কাশিয়াডাঙ্গা থানা-৪ জন ও দামকুড়া থানা-৩ জনকে আটক করে।
যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি,১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৪.৬০ গ্রাম হেরোইন,২৭ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল,৯ লিটার দেশীয় চোলাই মদ ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
