পটুয়াখালীতে মানবিক পৃথিবী নামের একটি ফাউন্ডেশনের উদ্দ্যেগে কম্বল
মোঃ জামাল আকন
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
পটুয়াখালীতে পৌর ভূমি অফিস মাঠে গরিব অসহায় খেটে খাওয়া ১০০শো হতদরিদ্র ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
শুনেছি নেতারা কম্বল দিতেছে তাদের কাছে গেলে দেওয়া শেষ হয়েছে আমরা আসলে পাইনা যাদের আছে তারা পায়। আপনারা আমাদের খোজ নিয়ে এইখানে আসতে বলেছেন এবং আমাগো সবাইরে কম্বল দিয়েছেন আমরা অনেক খুশি।
সমাজের বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গদের মানবিক এই মহান খেদমত এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলার টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সোহেল মাহামুদ।দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে, অনেক জায়গায় বৃষ্টির ফোটার মত কুয়াশা পড়ছে চার দেয়ালের মধ্যে থেকেও শীত যেন মানছে না।
তবে ভাসমান ভাঙ্গা ঘরে বসবাসরত মানুষদের আহাজারি কি আমরা অনুভব করতে পারছি? এর সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড কনকনে ঠান্ডার কারনে সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানাবিধ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে শীতের তিব্রতা ও ভয়াবহতা থেকে গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত এতিম শিশু এবং বয়স্কের একটু উষ্ণতার পরশ বুলাতেই আমাদের এই কমর্সুচী হাতে নেয়ার মুল উদ্দেশ্য।ইনশাআল্লাহ পুরো জানুয়ারী মাস জুড়েই আমাদের এই মানবিক শীত উপকরণ বিতরণ কর্মসূচি চলমান থাকবে।
