চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ ও ২ আসনে নৌকাপেলেন জিয়াউর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো.
আব্দুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-
ভোলাহাট) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
সাবেক এমপি মু. জিয়াউর রহমানকে প্রার্থী করা হয়েছে।
গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায়
সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বৈঠক শেষে গণভবনের ফটকে সাংবাদিকদের এসব বিষয়ে
জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, বিএনপির সাতজন সংসদ সদস্য গত ১০ ডিসেম্বর
পদত্যাগের ঘোষণা দেন। পরে তাঁরা জাতীয় সংসদে গিয়ে
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংর¶িত
নারী আসন। আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি আসনে
উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
