শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

৩ উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ফরম উত্তোলন করেন আব্দুল ওদুদ

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ফরম
উত্তোলন করেন আব্দুল ওদুদ
বিএনপি নেতাদের পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের ৫টি
আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে আওয়ামী লীগ।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার
মনোনয়ন পেতে ফরম উত্তোলন করেছেন জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বুধবার বিকেলে দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির
রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এই ফরম উত্তোলন করেন।
উল্লেখ্য, বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া ছয় আসনে আগামী
১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর
নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের
তফসিল ঘোষণা করেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই
আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি,
বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের
শেষ তারিখ ১৫ জানুয়ারি।