পূর্ণিমা ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
শুভ প্রবারণা পূর্ণিমা ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান খাগড়াছড়ি জেলাধীন বিভিন্ন উপজেলায় অবস্থিত বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করা হয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের হল রুমে।
খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুপনা চাকমা সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পাবত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী মিসেস ক্রোসাইঞো চৌধুরী, খাগড়াছড়ি পাবত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শাহিনা আক্তার।
এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা ও উপজেলায় ৮২টি বৌদ্ধ মন্দিরে মোট ১৫ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
