বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

মামার বিয়েতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মামার বিয়ের দাওয়াত খেতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


 
রাদিয়া জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদের মেয়ে।  

স্থানীয়রা জানান, মামার বিয়ে ‍উপলক্ষে রাদিয়া তার বাবা-মার সঙ্গে বৃহস্পতিবার সকালে বোচার বাজার এলাকায় নানার বাড়িতে আসে। এসময় সে বাড়ির সামনের সড়ক পার হতে গেলে পেছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এর প্রতিবাদে দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।