শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

বাংলাদেশ জাসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পুনর্মিলনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়ে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৩০-অক্টোবর) বিকেল তিনটার সময় পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয় । বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহ সভাপতি সামস কিবরিয়া প্রধান, দপ্তর সম্পাদক মফিজার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হায়দার আলী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি আতিকুর রহমান পাটোয়ারী সহ্ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ এবং সদস্যরা । বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আজ থেকে ৫০ বছর আগে গন মানুষের অধিকার নিশ্চিত করতে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপশক্তিকে রুখতে জাসদের জন্ম হয় । স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশ জাসদ গঠিত । কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ জাসদের সাথে বেইমানি করা হয়েছে । যার কারনে ১৪ দলীয় ঐক্যজোট থেকে বের আমরা স্বতস্ফূর্ত ভাবে মাঠে নেমেছে । দেশের চলমান অনিয়ম , দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় পুণ্যের লাগামহীন উর্ধগতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন । পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা, লুন্ঠনতন্ত্র উচ্ছেদ- লুটেরাদের বিচার, নিত্য প্রয়োজনীয় পুণ্যের দাম কমানো- নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালু , যুদ্ধাপরাধী রাজনৈতিক দল নিষিদ্ধ করা, গণতান্ত্রিক ব্যবস্থা, অসাম্প্রদায়িক সমাজ ও কল্যাণ রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় । আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাসদ নেতা কর্মীদের আরো সক্রিয় হয়ে মাঠে নামার আহ্বান জানান জেলা জাসদ নেতৃবৃন্দ । আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর প্রতিষ্ঠাতা ত্যাগী নেতৃবৃন্দকে গভীর শ্রদ্ধা ভরে সম্বরণ করা হয় । এবং জাসদ নেতা কর্মীদের সাথে বিভিন্ন সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা গুলোর বিষাদ আলোচনা করা হয় ।