ঝালকাঠি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির এমপি আমির হোসেন আমু -
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৩০ অক্টোবর ২০২২ রোববার
ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেন, আমাদের দেশে পুলিশের অবদান ঐতিহ্যগত। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এবং পরবর্তীকালে ঝড়- ঝঞ্জা, দূর্যোগ মোকাবেলায় পুলিশ অত্যন্ত সাহসীকতার পরিচয় দিয়েছে। করোনাসহ দেশে জঙ্গিদমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এ বর্ষিয়ান নেতা বলেন, এ কারণেই প্রধানমন্ত্রী পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ স্লোগানে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে
শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ লাইনসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর
রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) মো: মাসুদ রানা, ডিআইওয়ান মো: আমজাদ
হোসেন( এএসপি), ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি আ: মান্নান রসুল,
জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, যুবলীগের আহ্বায়ক
কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমুখ।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার
ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, শি¶ক, আইনজীবী,
ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
