নীলফামারী(৫৬ বিজিবি) কর্তৃক ৯৫.৮০০ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক ৯৫.৮০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে । শুক্রবার (২৮-অক্টোবর) ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ৯টার সময় (৫৬ বিজিবি) এর আওতাধীন টোকাপাড়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই মূর্তি উদ্ধার করা হয় । নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক টোকাপাড়া বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে , হাবিলদার আঃ রহিম , নায়েক মোঃ সফি কামাল ও সঙ্গীয় ফোর্স সহ ১২ সদস্যের একটি টিম সীমান্ত পিলার ৭৪৭/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নালাগঞ্জ নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৫.৮০০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি (যার দৈর্ঘ্য-৪৬ ইঞ্চি, গ্রস্থ-২০ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশে-২ ইঞ্চি, মাঝের অংশে-৬ ইঞ্চি ও নিচের অংশে-৫.৬ ইঞ্চি) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ৯৫,৮০,০০০/- (পঁচানব্বই লক্ষ আশি হাজার) টাকা । টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও পঞ্চগড় সীমান্তে বিজিবি এর এহেন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে হাবিলদার মোঃ আঃ রহিম বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধতর্ন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করলে লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করি । বিজিবি এর অবস্থান টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায় । ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি । আমরা দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে সবসময় তৎপর রয়েছি । ৫৬ বিজিবি'র এই পেশাদারিত্ব সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
