শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে॥
দিনাজপুর বিরল উপজেলা সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম
দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে বৃহস্পতিবার (১৭
ফেব্রুয়ারি) সকাল থেকে তার দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ ও অপসারণ চেয়ে প্রায় শতাধিক দলিল লেখক অনির্দিষ্টকালের জন্য কলম
বিরতি ঘোষণা করেছেন।
ভুক্তভোগী দলিল লেখক ও ভূমি মালিকগণ অভিযোগ করে বলেন, সাব-রেজিষ্টার
রিপন চন্দ্র মন্ডল বিরলে যোগদান করার পর সীমাহীন দূর্নীতি করেই চলছে।
তিনি দলিল লেখক ও ভূমি মালিকদের জিম্মি করে প্রতিটি দলিল সম্পাদনে
সর্বনিম্ন ১০ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করে থাকেন।
এ ব্যাপারে কোন দলিল লেখক প্রতিবাদ করলেই তাঁকে সাময়িক বরখা¯—
দেখিয়ে দলিল লেখা থেকে বিরত রাখা হয় এবং তাঁর দাখিলকৃত দলিল সম্পাদন
না করে ফেরত দেয়া হয়। তার পরেও আমরা মৌখিকভাবে বিষয়টি উর্দ্বতন
কর্তৃপ¶কে জানিয়েছি। আমরা তার দূর্নীতির হাত থেকে পরিত্রান পেতে
চাই।
দূর্নীতিবাজ সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও
দ্রুত সময়ের মধ্যে অপসারণ চেয়ে শতাধিক দলিল লেখকের উপস্থিতিতে কলম
বিরতি ঘোষণা করেন, বিরল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক
মমিনুর ইসলাম, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি
রেছাল উদ্দীন প্রমূখ।
এই সাব-রেজিষ্টার রিপণ চন্দ্র মন্ডল ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার চলতি
থাকা কালীন সময়ে একইভাবে দূর্ণীতি অনিয়ম, ধারাবাহিকভাবে করে
যাচ্ছেন। উল্লেখ থাকে যে, তিনি দলাকে ডাঙ্গা, ডাঙ্গাকে দলা জমি
শ্রেণি ভেদ হিসেবে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করে সরকারের লক্ষ লক্ষ
টাকা রাজস্ব ক্ষতি করে যাচ্ছেন। তার এই দূর্ণীতির বিরুদ্ধে ফুলবাড়ী
উপজেলার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শামসুল মন্ডল ও সাবেক
সাধারণ মনসুর আলী মন্ডল এর নেতৃত্বে দলিল লেখক সমিতির একাংশ এবং
ভুক্তভোগীরা ফুলবাড়ী সিটি প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছন।
তারাও এই সাব-রেজিষ্টার রিপণ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের
বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরের
কর্মকর্তাদের সূ-দৃষ্টি কামনা করেছেন।
মোঃ তাজমিলুর রহমান নয়ন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
সম্পাদক প্রকাশক সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা
মোবাইল ঃ ০১৭১৬২০৩৯২৮