চরভদ্রাসনে কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বাজারে কবির সেক(৩৪ )নামে এক কাঠ মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উক্ত বাজরের একটি কাঠের দোকানের পেছনের খোলা বারান্দা থেকে কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।কবির সেক পার্শ্ববর্তী গাজিরটেক ইউনিয়নের দোপাডাঙ্গী গ্রামের সেক নুরুদ্দিনের ছেলে। তিনি মৌলভীরচরে কাঠের দোকানে কাজ করত।
তার পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,প্রতিদিনের নেয় বুধবার সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে উক্ত বাজারে আসেন এবং এশার পর চলে যান।গতকালও কাজ শেষে বাড়ি চলে যায়।বাড়ি থেকে পাশের চায়ের দোকানের কথা বলে বের হলে রাস্তায় তার ভাই খবিরের সাথে দেখা হলে চা খাওয়ার কথা বলে দোকানের দিকে যায়।সকালে তারই নিজের কর্মক্ষেত্র কাঠের দোকানের বারান্দায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। এসময় তার কাছে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লিখা ছিল ‘তুমি সুখে থাক ,তোমার প্রেমিকের সাথে’।তিনি অল্প কিছুদিন আগে বিবাহ করেছেন। ধারনা করা হচ্ছে বউয়ের সাথে রাগ করে তিনি এমনটা করেছেন।
মৌলভীরচর ইউপি সদস্য ছড়োয়ার মৃধা বলেন,সকালে বাজার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখি, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।তবে কি কারনে আত্মহত্যা করেছে বলতে পারব না। শুনেছি ৬ মাস আগে বিয়ে করেছে।
চরভদ্রাসন থানার এসআই মোঃ সেলিম ঘটনার সত্যতা যাচাই করে বলেন, সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় দাগ দেখে মনে হয় লাশ দীর্ঘক্ষন ঝুলে ছিল।তবে ময়না তদন্ত হাতে পেলে আসল কারন জানা যাবে। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ময়না তদন্ত শেষে বাদ মাগরিব লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
