শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

বেনাপোল সীমান্ত থেকে ১০ টি স্বর্নের বারসহ আপন দুই ভাই আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

যশোরের সীমান্ত এলাকা বেনাপোল কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)সকাল ৯ টার দিকে- বিজিবি স্বর্নের বারসহ আপন দুই ভাই কে আটক করে। 

আটকদুইজন হলেন, চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরোন মিয়া (২৫)।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,  তাদের কাছে গোপন খবর আসে- স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দ্যেশে দুই পাচারকারী বেনাপোল কাস্টমস হাউসের সামনে প্রধান সড়ক দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক  করেন। পরে ক্যাম্পে নিয়ে তাদের প্যান্টের কোমরে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি টাকা বলে জানায় বিজিবি। আটক স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।