শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

এখনো বিদ্যুৎ সংযোগ সচল হয়নি ফরিদপুরের অধিকাংশ এলাকায়

ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

আজ বুধবার(২৬ আগষ্ট) ফরিদপুরের সদরসহ উপজেলাগুলো থেকে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে কয়েকশো গাছপালা ভেঙে পড়েছে সড়ক এবং বারিঘরের ওপর। এতে গত রবিবার(২৩ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়  উপজেলাগুলোতে।গত মঙ্গলবার(২৫ অক্টোবর)  দুপুর থেকে জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিল হলেও এখনও অধিকাংশ উপজেলাতে বিদ্যুৎ পৌছায়নি।

জেলার চরভদ্রাসন উপজেলার ৪ টি ইউনিয়নের একটি এলাকয় শুধু বিদ্যুৎ এসেছে বলে জানা যায়।উপজেলার হাজিগঞ্জ বাজারের ব্যাবসায়ী ফরহাদ হোসেন জানায়,সেই গত রবিবারে বিদ্যুৎ গিয়েছে এখনও আসেনি।অচল হয়ে পরেছে কল-কারখান ও বসতবাড়ির ফ্রীজ।গরমে বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে।

এদিকে সদরপুর উপজেলায় ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির (ওজোপাডিকো) কিছু সংযোগ সচল হলেও সচল হয়নি পল্লী বিদ্যুৎ সংযোগ গুলো।

সদরপুর উপজেলার ছাত্রলীগ নেতা নিজাম ফকির জানান,উপজেলার সদরে বিদ্যুৎ আসলেও আকোটের চর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না আসার কারনে মোবাইল ফোন সহ ইলেক্ট্রিক ডিভাইচগুলো অচল হয়ে পড়েছে। যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আলফাডাঙ্গা উপজেলা থেকে মিয়া রকিবুল জানান,আলফাডাঙ্গা সদর বাজারে বিদ্যুৎ আসলেও বাকি ৬ টা ইউনিয়নের কোথাও বিদ্যুৎ নেই।

ভাঙ্গা থেকে ব্যাংক কর্মকর্তা হারুন অর রশীদ জানান, ভাঙ্গা সদরে গতকাল রাত ৮ টার দিকে বিদ্যুৎ আসছে।তবে ইউনিয়নগুলোতে এখনও পৌছায়নি। বিদ্যুৎহীনতায় স্থানীয় অটোবাইকগুলো অচহ হয়ে পরেছে।ফলে যোগাযোগে বিঘ্ন ঘটছে।

ফরিদপুর সদর থেকে আইন সহায়তা কেন্দ্র(আসক) সভাপতি রিফাত ইসলাম জানান,গত দুপুর থেকে বিদ্যুৎ পেয়েছি। তবে নর্থ চ্যানেলসহ চরাঞ্চলে এখনও বিদ্যুৎ যায়নি।

সালথা, নগরকান্দা, ও মধুখালী উপজেলা থেকে জানা যায়, ঐসব এলাকায় গতকাল রাত ৮ টার পর থেকেই বিদ্যুৎ সচল হয়েছে। তবে আজকে কয়েকবার লোডশেডিং হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত চরভদ্রাসনবাসী মো: মিজান জানান,‘আমার ঘরের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়।আমি বারবার ফোন দিয়েও বিদ্যৎ অফিসে লাইন পাইনি তাদের নাম্বার ব্যাস্ত করা থাকে’।

নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক ব্যাক্তি জানান,কল দিয়ে বিদ্যুৎ অফিসের কাউকে পাওয়া যায় না।কোন অভিযোগ দিলে তার কোন গুরুত্ব দেয় না। তারা ক্ষুদ্ধ হয়ে আরো বলেন, এখানকার বিদ্যুৎ সার্ভিস ভালোনা।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক খান  বলেন, ঝড়ের কারণে বিভিন্ন এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তবে গতকাল দুপুর ২ টার মধ্যে আমরা সংযোহ পুনঃস্থাপন করি। লাইন এখন সচল।

ফরিদপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল হাসান জানান, প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ লাইন আমাদের। ঘুর্নিঝড় সিত্রাং এ আমাদের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সকাল থেকে কাজ করছি। এখনও কাজ চলছে। গতকাল রাত ৮ টা থেকে সংযোগ সচল হওয়া শুরু হয়েছে। এতো দীর্ঘ সংযোগ পুনঃস্থাপন করা সময় লাগছে। প্রায় ২০হাজার গ্রাহকের মত আমাদের গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন আছে। তবে আশা করি আজ বিকাল ৪/৫টার মধ্যে সংযোগগুলো সচল হবে।

উল্লেখ্য গত রবিবার থেকে ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডব শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার ভোরে।এতে সারাদেশের ন্যায় ফরিদপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।