শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

রামপুরায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

রাজধানীর রামপুরা এলাকা থেকে পারভীন (২৬) নামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, রাজধানীর রামপুরা এলাকায় অবস্থান করছে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পারভীন। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আসামি মাদক কেনাবেচার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রামপুরা থানায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিলেন।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।