শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

কাচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:৩৯ এএম, ৯ অক্টোবর ২০২২ রোববার

নারায়ণগঞ্জের কাচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন অটোরিকশার চালক হানিফ, যাত্রী মামুন (৩০) ও অজ্ঞাতপরিচয়ের একজন। আহত ব্যক্তির নাম জামাল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...