সুপ্রিম কোর্টে শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের এক আলোচনাসভা থেকে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাতে শাহবাগ থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অনুষ্ঠানস্থল থেকে সন্দেহজনক হওয়ায় পাঁচজনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে সাদা কাপড় ও ছুরি পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, আটক ব্যক্তিদের কাছে থাকা একটি ব্যাগ থেকে সাদা কাপড় ও গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় এমন ছোট ছুরি পাওয়া গেছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
