রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ধান চালের অবৈধ মজুত ঠেকাতে আজ মঙ্গলবার (৩১ মে) থেকেই মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম। কেউ অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবে মন্ত্রণালয়ের এই টিম। একইসঙ্গে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করবে।

মঙ্গলবার (৩১ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অবৈধ মজুদদারি প্রতিরোধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অনুরোধ করে চিঠি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও এ বিষয়ে দ্রুতই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজনের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। 
এদিকে, অবৈধ মজুদদারদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব,খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।