পৌর ‘বস্তি উন্নয়ন কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৮ মে ২০২২ শনিবার
পৌরসভার ‘বস্তি উন্নয়ন কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন করে ‘সমাজ উন্নয়ন কর্মকর্তা’ হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার এক প্রজ্ঞাপনে নতুন এ নাম প্রতিস্থাপন করা হয়।
এতে বলা হয়, পৌরসভাসমূহের সাংগঠনিক কাঠামোভুক্ত ও পৌরসভার কর্মচারী চাকরি বিধিমালা-১৯৯২-এর তফসিলে বর্ণিত ‘বস্তি উন্নয়ন কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন করে ‘সমাজ উন্নয়ন কর্মকর্তা’ প্রতিস্থাপন করা হলো।
