রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার


দেশের আট জেলাসহ বেশকিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৬ মে) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আগামী তিন দিন দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুমিল্লাতে ২২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে ৭৩ মিলিমিটার।