বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. শাহ আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে।
জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১), স্থানীয় সরকার বিভাগের উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে এগ্রো-ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
