সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৯:০৪ এএম, ৮ মে ২০২২ রোববার

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে পুলিশ সদরদপ্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, মন্ত্রী, সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সচিব, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র সাংবাদিক এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

jagonews24

আইজিপি ড. বেনজীর আহমেদ আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।