সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে মো. জাবেদ হোসেন (৩৩) নামে এক রিকশাচালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মো. জাবেদ হোসেন একজন অটোরিকশা চালক। তিনি চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলি বাড়ির জাফর আহমদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে ইফতার করে জাবেদ গাড়ি নিয়ে সন্ধ্যায় বের হয়। তবে খালে জাবেদের লাশ পাওয়া গেলেও খোঁজ পাওয়া যায়নি গাড়ির।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, লাশের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।