জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
গ্রেফতারকৃতরা হলেন- রুহুল আমিন, আজাদ আলী, ইব্রাহীম মোল্লা, রহিদুল ইসলাম সেলিম, আকাশ, বাবু শিং, কামরুল হাসান, রনি, সিয়াম মোল্লা, সোহেল আলম, রুবেল ও মহিদুল ইসলাম। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
