সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১১ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি দেওয়া যাবে উপায়-এ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

উপায় গ্রাহকরা অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ব্যবহার করে এনআইডি সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহসহ সকল প্রকার ফি পরিশোধ করতে পারবেন। উপায় ও নির্বাচন কমিশনের মধ্যে গত মঙ্গলবার (এপ্রিল ২৬) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন এবং নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ আজিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপায় এর চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডেপুটি ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস শাকিব আলতাফ, অ্যাসিস্টান্ট ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস হাসান মোহাম্মদ জাহিদ এবং অ্যাকাউন্ট ম্যানেজার বদিউর রহমান।

নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উপ-সচিব ও অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর (প্রশাসন ও অর্থ) মুহম্মদ নুরুজ্জামান খান এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) (বাজেট, হিসাব ও সাধারণ শাখা) মোহাম্মদ তাজুল ইসলাম।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।


বর্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৬০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।