শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১২১ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২১ জনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এ গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ১৭ টি উপজেলায় গ্রেফতারী পরোয়ানা, মাদক মামলা ৩৬ জন, নিয়মিত মামলা ৩৭ জনসহ বিভিন্ন অভিযোগে ১২১ জনকে আটক হয়েছে এবং ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩১২৭ পিস ইয়াবা, ফেন্সিডিল ৪৭ বোতল ও ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।