মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৭ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

গোয়াইনঘাট ফসলি জমিতে বজ্রপাতে যুবকের মৃত্য

সিলেট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

সিলেটের গোয়াইনঘাটে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোয়াইনঘাটের কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ আছরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানা যায়।