ঢাকার শহরে প্রতারক চক্রের নির্দিষ্ট কিছু ফাঁদ থেকে সতর্ক থাকুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ঢাকাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা চাকরী বা পড়াশুনার সুবাদে অনেক দিন বসবাস করে আসছেন তারা অনেক প্রতারণাই দেখেছেন। অনেকে আবার ভয়াবহ প্রতারণার স্কীকারও হয়েছেন। কেউ মামলা করে বিচারের দাবি করেন, কেউ সঠিক বিচার পান কেউবা আবার উল্টো হয়রানির স্বীকার হন। আবার অনেকেই লোক লজ্জা বা বড় কোন বিপদের ভয়ে এসব প্রতারণা গোপনেই সহ্য করে যান।
আজ আপনাদেরকে কিছু নির্দিষ্ট প্রতারণার সঙ্গে পরিচয় করিয়ে দিবো--
ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্পটে হঠাৎ দেখতে পাবেন, কোন শোরগোল বা কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করুন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে।
ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র। ফার্মগেট ওভার ব্রিজের উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।
শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা। এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।
গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।
যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য। এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সর্বদা চোখ কান খোলা রেখে চলতে হবে।
