কাশিয়ানীতে কোচিং সেন্টারে অভিযান, ৬ কোচিং সেন্টারে একশ’ জোড়া বেঞ্
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা ও একশ’ জোড়া বেঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।
কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন যাবত আইন অমান্য করে কতিপয় শিক্ষক কোচিং বানিজ্য করে আসছিলো। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ দীর্ঘদিন যাবৎ এ সব শিক্ষককে কোচিং সেন্টার চালাতে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত করেননি।
উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ সময়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা করে দেন এবং এসব প্রতিষ্ঠানের একশ’ জোড়া বেঞ্চ উপজেলা চত্তরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
