সিরাজদিখানে মানবতার দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক ও পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক ও পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ ফ্রেব্রুয়ারী উপজেলার বালুরচর ইউনিয়নের খাসনগর গ্রামের তিনরাস্তার মোড় নামক স্থানে রাত অনুমান ১১টার দিকে স্থানীয় লোকজন মানুষিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ে এক মহিলাকে দেখতে পেয়ে স্থানীয় সাংবাদিক মোঃ মোস্তফার মাধ্যমে সিরাজদিখান থানা
পুলিশকে খবর দিলে সিরাজদিখান থানার এ এস আই নূর নবী, সাংবাদিক মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মোস্তফার বাল্য বন্ধু ইব্রাহীমের বাড়ীতে তার মায়ের কাছে যথা সম্মানের সহিত হেফাজতে রাখেন।
পরদিন ১২ ফেব্রুয়ারী রোববার বিকেলে ওই মহিলার স্বামী আলী হোসেন খোজ পেয়ে উপজেলার খাসনগর গ্রামের ইব্রাহীমের বাড়ীতে গিয়ে তার স্ত্রীকে নিয়ে যেতে চাইলে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন জিম্মানামা মূলে ওই মহিলাকে তার স্বামীর কাছে হস্তান্তর করেন। মানুষিক ভারসাম্যহীন মহিলা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাতলা গ্রামের মোঃ আকরাম হোসেনের কণ্যা মোসাঃ শাকিলা খাতুন (৩২)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানুষিক ভারসাম্যহীন শাকিলা খাতুনের স্বামী আলী হোসেন উপযুক্ত প্রমান নিয়ে থানায় হাজির হলে জিম্মানামার মাধ্যমে তার নিকট শাকিলা খাতুনকে হস্তান্তর করা হয়।
