বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

ধামইরহাট পৌর নির্বাচন: ১ ও ২ নং ওর্য়াড কাউন্সিলর এর গনসংযোগ

মোহাম্মদ আলী

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

আগামী ৩০ জানুয়ারী ২০২১ ইং রোজ শনিবার নওগাাঁর ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা প্রতিনিয়ত গনসংযোগ করছেন। গত শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট পৌরসভার ১ ও ২ নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী মো: আলতাফ হোসেন ও মো: মুক্তাদিরুল হক (মুক্তা) স্ব-স্ব ওর্য়াডে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চেয়ে গনসংযোগ করেন। ১নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী মো: আলতাফ হোসেন তার নিজ এলাকায় ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে উটপাখি মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। এ সময় তার সঙ্গে গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অপরদিকে ২নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মো: মুক্তাদিরুল হক মুক্তা আমউতারা বাজারে প্রতিটি দোকানে ভোটাদের নিকট কুশল বিনিময় করে পানির বোতল মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন। গনসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আলাউদ্দিন মাষ্টার, জলিল হোসেন, মহিদুল ইসলাম, রফিকউদ্দিন ,রবি, রফিকুল, আবু সাইদ ও কামরুজ্জামান প্রমুখ। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে শিক্ষা ,স্বাস্থ্য ব্যাপারে বেশ গুরুত্ব দিব। আমার ২নং ওর্য়াডের প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলব। আর তারা শিক্ষিত হলে প্রতিটি মানুষ স্বাস্থ্য সতেচন হবে। পরিশেষে আমার ২নং ওর্য়াডকে মডেল ওর্য়াডে পরিনত করতে চাই।