টঙ্গীর এরশাদনগরে স্বাস্থ্যমেলা ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
এরশাদনগর রক্তদান ও জনকল্যাণ সংঘ এর উদ্যোগে স্বাস্থ্যমেলা ও ফ্রী ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়। শুক্রবার ১৫ তারিখ সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত স্বাস্থ্যমেলা ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়।
সমাজসেবায় করব দান রক্তদানে বাঁচবে প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে উক্ত স্বাস্থ্যমেলা ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পালিত হয়।
উক্ত স্বাস্থ্যমেলার সেবাসমূহ হচ্ছে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে শিশু, মেডিসিন, গাইনী এবং চহ্মুরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মোঃ ফারুক আহমেদ।
উক্ত অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো:
প্রাইম জেনারেল হাসপাতাল, আল ইহসান জেনারেল হাসপাতাল, ফাস্ট আই হসপিটাল , ঢাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টার,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাক, টঙ্গী ডেভেলপমেন্ট প্রজেক্ট (DRRA)
