চাটখিলে আঞ্চলিক প্রেক্ষিতে উচ্চশিক্ষা বিষয়ক গোলটেবিল কর্মশালা
সাইফুল হাসান( অশ্রু) চাটখিল প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৯:২০ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
চাটখিল মহিলা ডিগ্রী কলেজ শিক্ষক মিলনায়তনে চাটখিল, সোনাইমুড়ি এবং রামগঞ্জ উপজেলার কলেজ শিক্ষকদের অংশগ্রহণে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত "আঞ্চলিক প্রেক্ষিতে উচ্চশিক্ষা " বিষয়ক গোলটেবিল কর্মশালা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেট ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর চাটখিলের কৃতি সন্তান প্রফেসর ডঃ আনোয়ারুল কবির, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং চাটখিল মহিলা কলেজের উপাধাক্ষ্য ফারুক ছিদ্দিকী ফরহাদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মূসা, স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং স্টেট ইউনিভার্সিটির পরিচালক আবু তাহের খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম,চাটখিল সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক বিপ্লব চন্দ্র মজুমদার, আব্দুল ওহাব ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, চাটখিল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, কারিগরি কলেজের প্রভাষক জসিম মাহমুদ, নান্দিয়াপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক আবু তাহের প্রমূখ।
