ঢাকা মেডিকেলে আগুন নিয়ন্ত্রণে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা মেডিকেলের পুরাতনের ভবনের ৪র্থ তলায় দুপুর পৌনে ২টায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
