বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

বাঘায় পাগলা কুকু‌রের তান্ডবে শিশু সহ আহত ২২ নিরব কর্তৃপক্ষ

বাঘা,রাজশাহী

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

রাজশাহীর বাঘায়  কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২২ জন আহত হয়েছেন। শুক্রবার ১ জানুয়ারী  সকাল ১১ থেকে বিকেল ৪ টার মধ্যে বাঘা মাজার প্রাঙ্গন, মেডিকেল গেট ও বাঘা বাজার এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, সকালে মেডিকেল গেট এলাকায়  ৮ বছ‌রের এ‌তিম  জীম নামের এক শিশুকে
প্রথমে কামড় দেয়। পরে বাঘা মাজার প্রাঙ্গণ ও মাজার গেট এলাকায় অন্যদের কামড় দেয়। বাঘা মেডিকেলের  জরুরী বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক ড‌াঃ সিরাজুম ম‌নিরা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১১ জন এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বা‌কিরা সবাই বি‌ভিন্ন স্থা‌নে চি‌কিৎসা নি‌চ্ছেন আহত‌দের ম‌ধ্যে দুজন‌কে রা‌মেক হাসপাতালে রেফার্ড ক‌রা হ‌য়ে‌ছে।

আহত হয়েছেন, পাবনা ঈশ্বরদীর পিয়ারপুর গ্রামের রোহান (১৭ ) বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের জালাল উদ্দিন (৪০) ও জাহানারা বেগম (৬০) মশিদপুর গ্রামের লিখন (১৫) হরিনা গ্রামের রাশিদা (৪৫) উত্তর মিলিক বাঘা গ্রামের খায়রুল ইসলাম নাটোর লালপুর উপজেলার সালামপুর গ্রামের আব্দুর রহমান (১৬) সহ প্রায় ২২ জন।

 বাঘা মাজার এক‌টি ঐ‌তিহা‌সিক স্থান  এ স্থা‌নে শুক্রবা‌রে ব‌্যাপক লোক সমাগম হয়। এমন জনসমাগম স্থা‌নে ৪/৫ ঘন্টা ধ‌রে কালো রঙের এক‌টি পাগলা কুকুড় ২০/২২ জন মানুষ‌কে কামড়  দি‌য়ে আহত কর‌ছে তার প‌রেও সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষ নিরব ভূমিকায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


উপ‌জেলা স্ব‌্যাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ আকতারুজজামান ব‌লেন,  একটি কুকুরের কামড়েই সবাই আহত হয়েছেন। কুকুরটি  র‌্যাবিসে (জলাতঙ্ক) আক্রান্ত হয়ে থাকতে পারে। হাসপাতা‌লে  কোন র‌্যা‌বিস ভ‌্যাক‌সিন সরবরাহ নেই।  তাই কুকু‌রের কাম‌ড়ে আহত ব‌্যা‌ক্তি‌দের প্রাথ‌মিক টি‌কিৎসা দি‌য়ে জরুরি ভিত্তিতে  র‌্যা‌বিস ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

বাঘা পৌরসভার প‌্যা‌নেল মেয়র শা‌হিনুর রহমান পিন্টু ব‌লেন, কুকু‌রের কাম‌ড়ে বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছে শু‌নে‌ছি।  কুকুর নিধ‌নে পৌরসভায় বন্দুক না থাকায় একজন সুইপার কে ব‌লে‌ছি।

বাঘা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শাহিন রেজা ব‌লেন, কুকু‌রটি‌কে মে‌রে ফেলার জন‌্য পৌর কর্তৃপ‌ক্ষের ইতম‌ধ্যেই ব‌্যবস্থা নেয়া উ‌চিৎ ছিল। তারা যেন দ্রুত ব‌্যাবস্থা নেই সে বিষ‌য়ে  আ‌মি পৌর কর্তপ‌ক্ষকে  নি‌র্দেশ দেব।