মরহুম জাবিদ আহসান সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
গাজীপুর টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম জাবিদ আহসান সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার বিকাল ৪ ঘটিকার সময় টঙ্গীর এরশাদনগর ১ নং ব্লক শিশু হাসপাতাল মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল, প্রধান আলোচক ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল গাজী, ৪৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন খলিফা, পৃষ্ঠপোষক ছিলেন মূলহাস মৃধা, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ কামাল দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহজাদা সেলিম লিটন, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, যুবলীগ নেতা শেখ সোহেল, সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন ৪৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন মৃধা,৪৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা রায়হান সরদার, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হায়দার খান, গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং নাহিদুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন রায়হান মিয়া মৃধা স্টাফ রিপোর্টার গাজীপুর জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ। হাবিবুল বাশার (রাহাত) সাংবাদিক ও সভাপতি মরহুম জাবিদ আহসান সোহেল স্মৃতি সংসদ, নাহিদ সিকদার রাজা সাধারণ সম্পাদক মরহুম জাবিদ আহসান সোহেল স্মৃতি সংসদ, জাহিদ আরিয়ান শুভু এবং ৪৯ নং ওয়ার্ড আওয়ামী ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
