ডিমলায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) ডিমলা উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা বিএনপি'র কার্যালয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়ালিউর রহমান রতন, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রানা, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা কৃষক দলের আহবায়ক নুর আলম ও সঞ্চালনা করেন যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া।
এছাড়া ডিমলা উপজেলা বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
