বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

শরীয়তপুর পৌর নির্বাচনে মেয়রসহ ৬৭ জনের মনোয়নপত্র দাখিল

নুরুজ্জামান শেখ,শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ। শরীয়তপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য গত ২০ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শরীয়তপুর রিটার্নিং অফিসারের কার্যালয় সকল প্রার্থীগণ মনোয়নপত্র দাখিল করেন। শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র  দাখিল করেন এদের মধ্যে বাঙালি জাতির গর্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকার প্রতীক নিয়ে মনোয়নপত্র দাখিল করেন শরীয়তপুর জজকোট এপিপি এডভোকেট পারভেজ রহমান জন , বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেন শরীয়তপুর জজ কোট এডভোকেট মোঃ লুৎফুর রহমান ঢালী,জাতীয় পার্টি থেকে মনোয়নপত্র দাখিল করেন শাহিদ সর্দার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন তানভির আহমেদ বেলাল। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে পৌরসভার ১,২ও ৩ নং ওয়ার্ডে  ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শরীয়তপুর পৌরসভার সাধারণ নয়টি ওয়ার্ডে ৫০ জন কাউন্সিলর প্রার্থী শরীয়তপুর রিটানিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।