শরীয়তপুর পৌর নির্বাচন: আওয়ামীলীগের মনোনয়ন পেল পারভেজ রহমান জন
শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রোববার
শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ই জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ। এই নির্বাচনে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়নের দৌড়ে অংশ নেয় বর্তমান মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল সহ ৭ জন। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল আমীন কোতোয়াল, সদস্য ও জিপি আলমগীর হোসেন মুন্সি, পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গির মৃধা, সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাহাড়, বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মো: বাচ্চু বেপারী এবং সাবেক পিপি ও শরীয়তপুর জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এর জেষ্ঠ্য পুত্র অ্যাডভোকেট পারভেজ রহমান জন। যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা বিশ্ব মানবতার জননী বাংলার মানুষের স্বপ্ন পূরণের কান্ডারী জননেত্রী শেখ হাসিনা, শরীয়তপুর জজকোট এপিপি অ্যাডভোকেট পারভেজ রহমান জনের হাতে নৌকা প্রতীক তুলে দেন। শরীয়তপুর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি অ্যাডভোকেট পারভেজ রহমান জন শরীয়তপুরের নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ জাহিদ হোসেন এর নিকট মনোনয়নপত্র জমাদেন। তিনি বিকাল ৪ টা ৪৮ মিনিটের সময় মনোনয়ন পত্র জমাদেন। এ সময় তার সাথে ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জানার উজ্জল আকন ,বর্তমান পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল,জেলা আইনজিবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, সধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. তাইজুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা শাখার ভারপাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সানোয়ার মল্লিক, , জিপি অ্যাড. আলমঙ্গীর মুন্সী, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাসিন মাদবর সহ শতাধিক নেতাকর্মি। মনোনয়নপত্র জমা শেষে পারভেজ রহমান জন বলেন, আমি আমার বাবাকে হারিয়েছি আওয়ামীলীগে আশ্রয় পেয়েছি জননেত্রী আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে শরীয়তপুর পৌরসভা নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে নেত্রীর আশা আকাঙ্খাকে পূর্ণ করবো ইনশাআল্লাহ।
