বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

লাকসামে ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

লাকসামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমন্বিত সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাকসাম বাইপাসস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাবের লাকসাম উপজেলা শাখার সভাপতি কাজী মাসউদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সদস্য সোহরাব হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাবের সদস্য এম আর মানিক, শাহ মোঃ নুরুল আলম, দেলোয়ার হোসেন মনির, প্রফেসর অহিদুল ইসলাম, এম এ জলিল, নুরুল ইসলাম বাচ্চু, জাহিদুল হক প্রমুখ। সভায় কমিটি পুনর্বিন্যাস, পরিচিতি সভার প্রস্তুতি, সংগঠনের কার্যক্রম বাস্তবায়ন ও গতি বাড়ানো এবং ভোক্তা অধিকার নিশ্চিত করনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।