বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

ভূঞাপুরে ‘নো মাস্ক, নো পেসেঞ্জার’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

‘নো মাস্ক, নো পেসেঞ্জার’ এই শ্লোগানকে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এবং সচেতনতা বাড়াতে ভূঞাপুর থানার পক্ষ থেকে গণপরিবহনের যাত্রী, চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক স্টিকার ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর গণপরিবহনগুলোতে “নো মাক্স নো পেসেঞ্জার” স্টিকার লাগানো হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের জীবন ব্যবস্থায় মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে। এর ব্যাপকতা প্রথম বারের চেয়েও অনেক বেশি। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আশপাশের সবাইকেও সচেতন করতে হবে। তিনি আরো বলেন, ঘন কুয়াশায় গাড়ী চালকের করনীয় ও সতর্কতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ গাড়ী চালকের করনীয় ও সতর্কতা বিষয়ক স্টিকার ও নো মাস্ক স্টিকার লাগানো ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।