টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় রাবেয়া ইসলাম (৭০) নামে এক বৃদ্ধা নারী মারা গেছে।
আজ ০৯ ডিসেম্বর, ২০২০ইং (বুধবার) সকাল সাড়ে ১১ টায় বৌ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাবেয়া, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকার নজরুল ইসলামের স্ত্রী। সে টঙ্গীর বৌ বাজার আনারকলি রোড এলাকার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধ মহিলা বৌ বাজার রেললাইনে হাটতে থাকা অবস্থায় হঠাৎ একটি ট্রেন চলে আসে। বৃদ্ধ মহিলা রেললাইন থেকে পাশের ফুটপাতে নামার সময় ট্রেনটি বৃদ্ধ মহিলাকে সজড়ে ধাক্কা দেয় তাতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ে টঙ্গী ফাড়ীর উপ- পরিদর্শক নূর মোহাম্মদ জানান, আজ সকালে টঙ্গীর বৌ বাজার এলাকায় এক বৃদ্ধ মহিলা হাটতে আসেন। ভৈরবগামী ঢাকা এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
