বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে টংগীতে আওয়ামীলীগের বিক্ষোভ
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
কুষ্টিয়ায় বাঙ্গালী জাতির পিতা,জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর টংগীর এরশাদ নগর এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
০৭ তারিখ সোমবার বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উক্ত বিহ্মোভ মিছিল পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মজিবর মিয়া, ৪৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব কামরুল হাসান দীপু, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী জুয়েল, আওয়ামী লীগ নেতা সরু মাদবর এবং স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ বলেন দেশের,জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল কে ঐক্যবদ্ধ হতে হবে । অবিলম্বে ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদা সকলকে কঠোর শাস্থির দাবি জানিয়েছেন তিনি।
